প্রকাশিত: Wed, Aug 23, 2023 9:56 PM
আপডেট: Wed, Apr 29, 2026 11:52 AM

বরগুনার পাথরঘাটায় এক ট্রলারেই ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ

[১]বরগুনার পাথরঘাটায় এক ট্রলারেই ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ

আরিফুল ইসলাম: [২]বঙ্গোপসাগরে পাঁচ দিনে ৩৯ মণ মাছ ধরেছেন এফবি আরএস-২ নামের একটি ট্রলারের জেলেরা। এর মধ্যে শুধু ইলিশই ৩৫ মণ। 

 [৩]বুধবার সকালে এ মাছ নিয়ে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র বিএফডিসি আসে ট্রলারটি। পরে সব মাছ ১৬ লাখ টাকায় বিক্রি করা হয়।

[৪]ট্রলারটি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বন্দর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের।

[৫]ট্রলারের মাঝি মো. মনির জানান, জেলেদের নিয়ে পাথরঘাটা থেকে পাঁচ দিন আগে সাগরে মাছ শিকার করতে যান তিনি। 

[৬]পাথরঘাটা থেকে পূর্বদিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করেন তারা। এসময় তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন ৮ শ’গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত।

[৭]ট্রলারটির মালিক আনোয়ার হোসেন বলেন, একসঙ্গে এত মাছ আমার ট্রলারে আর কোনদিন ধরা পড়েনি। এর মাধ্যমে আমি ক্ষতি কাটিয়ে উঠতে পারব। আর জেলেরাও লাভবান হবে।

[৮]পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রতিটি ট্রলারে কম বেশি পাচ্ছেন জেলেরা। তবে গত বছরের তুলনায় এবছর সাগরে মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান


এমরান পাটোয়ারী: [২] ফেনীর সোনাগাজী উপজেলা দিয়ে প্রবাহমান বড় ও ছোট ফেনী নদীতে বঙ্গোপসাগরের মোহনায় ইলিশ মাছগুলো ধরা পড়ে।

[৩] স্থানীয় জেলেরা জানান, মঙ্গলবার জাল ফেলেন উপজেলার চর খোন্দকার ও আদর্শগ্রাম এলাকার জেলে মো. মানিক মিয়া, সফি উল্যাহ, আবদুল মতিন ও নুর নবী।

[৪]বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ার কমতে থাকায় জালে বড় বড় ইলিশ, পাশাপাশি ছোট ইলিশও ধরা পড়ে। 

[৫]১০টি আড়াই কেজি  ও ৪০টি দুই কেজি ওজনের। একই সময়  ছোট আকারের ইলিশ ধরা পড়েছে ১৫০ কেজি। সব মিলিয়ে ছয় মণের বেশি ইলিশ মাছ ধরা পড়ে।

[৬]মাছ ব্যবসায়ী নেয়ামত উল্যাহ জানান, আড়াই কেজি ওজনের ইলিশ মাছ ২২০০ টাকা কেজি দরে, দুই কেজি ওজনের ইলিশ ২০০০ টাকা কেজি দরে, এক কেজি ওজনের ইলিশ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। অন্য ইলিশগুলো ১০০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি করেন। সম্পাদনা : মুরাদ হাসান